অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রামে গত শনিবার রাতে আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গ্রামের সৈয়দ নাজমুল আলীর টিনশেডের ঘরে আগুন লাগে। পরে তা দ্রুত নাজমুলের ভাই সৈয়দ হাসান আলীর ঘরে ছড়িয়ে পড়ে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। খবর পেয়ে রাত একটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। নাজমুল আলী ও হাসান আলী বলেন, আগুনে তাঁদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা দেওয়ান আলী বলেন, কীভাবে আগুনের সূত্রপাত ঘটল, তা জানা যায়নি।