প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি এলাকায় দুটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। গত রোববার রাত পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পরিদর্শক সাহেব আলী বলেন, এলাকায় মো. গোলাম সরোয়ার ও মো. সেলিমের পাশাপাশি দুটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর, জয়দেবপুর ও ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভায়।
গাজীপুর প্রতিনিধি