অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ক্যারেজ শপে রাখা আন্তনগর লালমণি এক্সপ্রেস ট্রেনের শোভন শ্রেণির ও লোকাল ট্রেনের অপর একটি কামরায় গতকাল বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই দুই কামরার ১৪টি চেয়ার, ৩টি ফ্যান ও ৫টি জানালার কাচ পুড়ে গেছে। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।