প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে সংবাদপত্র বিক্রয়ের একমাত্র ঘরটি পুড়ে গেছে। আগুনে প্রয়োজনীয় কাগজপত্র, টাকা ও লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভান্ডারিয়া শহরের নিউজ কর্নার নামের ওই ঘরে আগুন লাগে। ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। নিউজ কর্নারের স্বত্বাধিকারী কাজী ফজলুল রহমান বলেন, ‘আমার সন্দেহ, পরিকল্পিতভাবে কেউ ঘরটিতে আগুন ধরিয়ে দিতে পারে।’ মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি