প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় গ্যাসের চুলা থেকে একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে বেলা সোয়া একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।