প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের মেম্বারবাড়ি এলাকার প্যারাগন ফিড মিলস লিমিটেডে গতকাল শনিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ড ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টায় কারখানাটির গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা অফিস কক্ষে ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে গাজীপুর ও শ্রীপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট ঘটনাস্থলে যায়। রাত সোয়া আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জিহাদ হোসেন বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং আগুন লাগার কারণ জানা যায়নি।