অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ বাজারে গত শুক্রবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে ডাকঘরসহ ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত তিনটার দিকে বাজারের মন্টু আকনের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ডাকঘর, ফার্মেসি, মুদি, কসমেটিকস, কম্পিউটার, হোটেলসহ ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। স্থানীয় লোকজন ও গ্রামবাসী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। ডাকঘরের পোস্ট মাস্টার ননী গোপাল দেবনাথ বলেন, বাজারে যাওয়ার সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি অগ্নিকাণ্ডের স্থলে পৌঁছাতে না পারায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। পিরোজপুর প্রতিনিধি