অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহের আটি গ্রামে অগ্নিকাণ্ডে ১৫টি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, আগুনে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টার নুরুল আলম মেম্বারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কুসুমপুরা ইউপির চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম বাচ্চু বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা চুলা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি