প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতন দিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুরে গত শুক্রবার সন্ধ্যায় আগুনে তিনটি ঘর পুড়ে যায়। স্থানীয় কয়েকজন বলেন, স্থানীয় আবুল সরদারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রতিবেশী এসকেন সরদার ও আকু সরদারের ঘরে তা ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কাজী আরিফুল হকের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ওই তিনটি বাড়ির অন্তত পাঁচ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি