অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের জোবায়ের বাজারে আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল রোববার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ সূত্র ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভাষ্য, গতকাল ভোরে বাজারের একটি চা-দোকানে আগুন জ্বলতে দেখেন মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। মুসল্লিদের চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও ওই বাজারে অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্পে থাকা সেনাসদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে জেলা শহর মাইজদী থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান। কিন্তু ততক্ষণে মুদি, কাপড়, ওষুধ, সেলুনসহ ১৫টি দোকান পুড়ে যায়।
সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাঁকে বলেছেন, আগুনে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।