প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা এলাকায় গত সোমবার পাটকাঠিবোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাগুরার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, সন্ধ্যা সাতটার দিকে পাটকাঠিবোঝাই ট্রাকটিতে আগুন লাগে। ট্রাকটিতে অনেক উঁচু করে পাটকাঠি বোঝাই করা হয়েছিল। সড়কপথে যাওয়ার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নেভান। তবে পাটকাঠি ও ট্রাকটি পুড়ে যায়। মাগুরা প্রতিনিধি