অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ওটারচর গ্রামে আ. লতিফ মিয়াজী মার্কেট নামের একটি বাজারের চারটি দোকান আগুনে পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দা সূত্র বলেছে, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে কবির হোসেনের আসবাবপত্রের দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ওই দোকানসহ মনির হোসেন, খোরশেদ আলম মোল্লা ও মো. রফিকের একটি করে মুদি দোকান মালামালসহ পুড়ে যায়। এলাকাবাসীর চেষ্টায় রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানি কবির হোসেন বলেন, অগ্নিকাণ্ডে তাঁদের ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত দোকানিদের সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।