অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার আদাবাড়ী বাজারে গত বৃহস্পতিবার রাতে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এলাকার অনেকে জানান, রাত সাড়ে আটটার দিকে ওই বাজারের একটি মুদি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর এই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জ প্রতিনিধি