অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আগুনে একটি ওষুধের দোকান সম্পূর্ণ এবং অপর একটি আংশিক পুড়ে গেছে। গতকাল সোমবার সকাল সোয়া নয়টার দিকে শহরের টাউন থিয়েটার হল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সুশীল কুমার মালোর মালিকানাধীন রায়হানা ফার্মেসি সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া আংশিকভাবে পুড়ে গেছে পাশের আবদুর রহমানের মালিকানাধীন সিদ্দিকীয়া মেডিকেল হল। ফায়ার সার্ভিসের একটি দল আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সাইফুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রায়হানা ফার্মেসির বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে প্রায় আট লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ফরিদপুর অফিস