প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকার শ্রমিক কলোনিতে গত বুধবার রাতে আগুনে ১২টি বসতঘর ও মালামাল পুড়ে গেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। টঙ্গীর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোরশেদুল ইসলাম বলেন, একটি কক্ষে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুতই আশপাশের ১২টি বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনে ঘরগুলোর আসবাবসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি। গাজীপুর প্রতিনিধি