অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় আগুনে গাড়ি মেরামতের একটি দোকান পুড়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত পৌনে একটায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে কেউ হতাহত হননি। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।