অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার দ্বীপপুর ইউনিয়নের হুলিখালী বাজারে আগুনে দুটি দোকান পুড়ে গেছে। হুলিখালী গ্রামের মুদি দোকানি খোকন চন্দ্র বলেন, গত শনিবার রাতে দোকান বন্ধ করে তিনি দোকানসংলগ্ন বাড়িতে যান। গভীর রাতে তিনি দোকানে আগুন দেখতে পান। এ সময় আশপাশের লোকজনও এসে আগুন নেভানোর চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তাঁর দোকান ও আরেকজনের ওষুধের দোকান সম্পন্ন পুড়ে যায়।