অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের নতুন বাজারে গত সোমবার রাতে আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে বাজারের উত্তর অংশে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। রামু-কক্সবাজার আসনের সাংসদ লুৎফর রহমান, রামুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।