অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলাগাঁও বাজারে গত শুক্রবার আগুনে ২০টি দোকান পুড়ে গেছে। এলাকাবাসী জানান, রাত ১১টার দিকে একটি সোনার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাজারের মুদির দোকান, ফলের গুদাম, সেলুনসহ ২০টি দোকান পুড়ে যায়।