অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নিলাম্বরখিলা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত সোমবার রাতে ওই গ্রামের এমদাদুল হকের বাড়িতে মজুদ রাখা শুকনো পাটে মশার কয়েল থেকে আগুন লেগে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, ধান-চাল, আসবাবসহ সবকিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত এমদাদুল হক জানান, তাঁদের পরনের কাপড় ছাড়া সবকিছুই ছাই হয়ে গেছে।