প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে অগ্নিকাণ্ডে একটি ব্যবসাপ্রতিষ্ঠানসহ চারটি বসতঘর ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, গতকাল রোববার সকাল ছয়টার দিকে তপন চন্দ্র মণ্ডলের মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নাটোর প্রতিনিধি