প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় আবু সাইদ মার্কেটের একটি দোকানে গত বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে। মুহূর্তে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ওই মার্কেটের ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাশের একটি বসতবাড়ি পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। গাজীপুর প্রতিনিধি