অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পূবালী ব্যাংক দক্ষিণভাগ শাখায় গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ড হয়েছে। এতে ব্যাংকের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনে টাকার ভোল্ট ও নথিপত্রের কোনো ক্ষতি হয়নি। বড়লেখা ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা লিডার মো. খলিলুর রহমান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।