অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা স্টেশনে গত সোমবার এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কক্সবাজার থেকে অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়।