অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আখন বাজারে গতকাল বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোরে বাজারের আশরাফের লন্ড্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মনির ফরায়েজির লোহার দোকান, রাজ্জাক ও জয়নালের আসবাবপত্রের দোকান, হারুন মোল্লার হার্ডওয়্যার এবং সফিক সিকদারের সুপারির দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।