অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ইছামতী এলাকায় চারটি ঘর আগুনে পুড়ে গেছে। গত সোমবার গভীর রাতে এই অগ্নিকাণ্ড ঘটে। পৌর কাউন্সিলর জসিম উদ্দিন জানান, ইছামতী এলাকার জরিয়ার বাপের বাড়ি নামক স্থানের বাসিন্দা আহমদ শরীফের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আমিন শরীফ, ঈমাম শরীফ ও দৌলত শরীফের ঘরে ছড়িয়ে পড়ে। কাপ্তাই উপজেলা অগ্নিনির্বাপণ কেন্দ্রের ব্যবস্থাপক বাহার উদ্দিন জানান, আগুনে চার ঘরের আসবাবসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।