অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার শহরতলির যুগিডর এলাকায় গত বুধবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।সূত্র জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে আধাপাকা একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ভবনের চারটি দোকানে ছড়িয়ে পড়ে। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা ভোর চারটার দিকে আগুন নেভাতে সক্ষম হন।