অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মোকামিয়া গ্রামের একটি বাড়িতে গতকাল বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, গতকাল ভোরে মোকামিয়া গ্রামের আবু বকর মিয়ার বাড়ির একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে অন্তত বিশ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।