অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বাজারে গত বুধবার রাতে অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে গেছে৷ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হলেও এর কারণ জানা যায়নি৷ দেড় ঘণ্টার চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে৷ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি৷ ইসলামপুর থানার ওসি কাজী ছাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি