অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের কচুয়ায় আগুনে তিন কৃষকের তিনটি বসতবাড়ি পুড়ে গেছে৷ গত মঙ্গলবার গভীর রাতে কচুয়া উপজেলার চর সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে৷ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন, খলিল ব্যাপারী, তাঁর ছোট ভাই হাকিম ব্যাপারী এবং হাকিম ব্যাপারীর ছেলে শাহজাহান ব্যাপারী৷ বাগেরহাট প্রতিনিধি