প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকাণ্ডে দুটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে৷ এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে৷ গতকাল বুধবার সকালে আনসার ভিডিপি কার্যালয়সংলগ্ন বাঙ্গালীপুর নিজপাড়া মহল্লায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার সাবেক পৌর কাউন্সিলর আল-মামুন সরকারের ভাড়াটে স্কুলশিক্ষক মিজানুর রহমানের বাসায় প্রথমে আগুন লাগে৷ মুহূর্তের মধ্যে তা সেনাসদস্য ফেরদৌস ওয়াহিদের ভাড়া বাড়িতেও ছড়িয়ে পড়ে৷ সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি