প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারুপ বাজারে গত সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। ওই বাজারের ছালাউদ্দিনের ভেরাইটি স্টোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে৷ রাতেই কসবার কুটি চৌমুহনী ফায়ার স্টেশনের একটি দল এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি