অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হালিশহর থানাধীন সাগরিকা রোডে একটি তুলা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল বুধবার ভোর পৌনে চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আসাদুজ্জামান নামের এক ব্যক্তির মালিকানাধীন তুলা কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় এক ঘণ্টা পর তাঁরা আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।