অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়ায় আগুনে পাঁচটি কাঁচা-পাকা বসতঘর পুড়ে গেছে। গতকাল শনিবার রাতে রাহাত্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে আটটায় বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ছয় লাখ টাকার ক্ষতি হয়।