প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর দক্ষিণ খৈরতুল এলাকায় গতকাল বুধবার অগ্নিকাণ্ডে ৩০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খৈরতুল এলাকায় সকাল আটটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জামাল উদ্দিনের বাড়িতে আগুন লাগে। পরে তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে জামাল উদ্দিনের ১৫টি এবং আবদুল আজিজ মিয়ার ১৫টি ঘর ও ঘরে থাকা আসবাব পুড়ে গেছে।