অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলার আকানিয়া গ্রামে গত শনিবার রাতে আগুনে ছোট-বড় ১৯টি ঘর পুড়ে গেছে। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে চারজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে গ্রামের ইদ্রিসের ঘরে আগুন লাগে। লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে কচুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ১৯টি ঘর পুড়ে যায়।  চাঁদপুর প্রতিনিধি।