অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারের ইয়াকুবনগর এলাকায় আলকাতরা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মহিবুর রহমান প্রথম আলোকে বলেন, কারখানায় আলকাতরা তৈরির কাজে ব্যবহারের জন্য ৫০ ড্রাম ফার্নেস অয়েল রাখা ছিল। আগুনে সেগুলো নষ্ট হয়ে গেছে। এ ছাড়া কারখানার একাংশও এতে পুড়ে গেছে।