অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের পশ্চিম অন্নদাপ্রসাদ গ্রামের আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্রদের ১০টি ঘর আগুনে পুড়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ইউপির চেয়ারম্যান আবুল কাশেম। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ৫০০ টাকা ও এক মণ করে চাল দেওয়া হয়। আবুল কাশেম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আরও সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।