অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর বাজারে এক অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখে বাজারের লোকজন ছোটাছুটি করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তার আগেই নুরুল ইসলাম তালুকদারের মুদির দোকান ও মুহাম্মদ মুছার লাইব্রেরি পুড়ে ছাই হয়ে যায়। ভূজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল হামিদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এর ফলে অনেক দোকান অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়।