অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের কুমিরার রহমতপুর পাহাড়ের ধারে আগুনে পুড়ে গেছে ১২ বসতঘর। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওমর ফারুক বলেন, রাত তিনটার দিকে আগুন লাগার খবরে জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ পাশা হারুনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।