অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাট করনপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। গতকাল সকাল নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। এতে একটি চায়ের দোকান ও মোবাইল ফোন সার্ভিসের দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। আগুনে ৭০ হাজার টাকার ক্ষতি নিরূপণ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম