অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার কোনাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে নয়টি বসতঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ঘরের মালিকেরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তাঁদের ২০ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কোনাপাড়া গ্রামের কৃষক আবুল হাশিমের বসতঘরের কুপিবাতি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ওই গ্রামের ইসরাইল, রবু মিয়া, আবুল হাশিম, আবুল মিয়া, কাশেম, সাত্তার মিয়া, বকুল মিয়া ও কুতুব আলীর বসতঘরও পুড়ে ছাই হয়ে যায়। গ্রামবাসী দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়েছে। বসতবাড়ি পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে।