অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি শহরের তুলাপট্টিতে গত শনিবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল আজিজ ব্যাপারী জানান, তুলাপট্টির শাজাহান সিকদারের তুলার দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর টিপু বেড সাপ্লাই, রায়াপুর বেডিং স্টোর, হলুদ-মরিচ ভাঙানোর মিল, কাজলের লেপ-তোশকের দোকান, শাহীনের গোডাউন, আজিজ তালুকদারের তুলার গোডাউন, আবদুস সালাম ও আনসার আলীর বেডিং সাপ্লাইয়ের দোকান, সেলিম হাওলাদারের জুতার দোকান, সিরাজ বক্সের স্টেশনারি দোকান এবং আবদুল রহিম হাওলাদারের মুদি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।