প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তায় অগ্নিকাণ্ডে ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর চৌমুহনী স্টেশনের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।