অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আরামকাঠি গ্রামে গত সোমবার রাতে আবদুল মন্নান চৌধুরী নামের এক ব্যবসায়ীর বসতঘর আগুনে পুড়ে গেছে। আবদুল মন্নান চৌধুরী জানান, সোমবার রাত আটটার দিকে ঘরটিতে আগুন লাগে। এ সময় তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিল না। পরে এলাকাবাসী এসে আগুন নেভায়। ততক্ষণে আগুনে ঘরটি পুড়ে যায়। আগুনের কারণ জানা যায়নি। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।