অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের বিসিক শিল্পনগরের পাশে অবস্থিত ‘সুমন কটন মিল’ নামের একটি কারখানায় গতকাল রোববার আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একই দিনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের ভারতী বাজারে আগুন লেগে নয়টি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে গেছে।