প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশালে গতকাল মঙ্গলবার তুলার কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানার মালিকপক্ষ সূত্রে জানা যায়, বিকেলে পৌর এলাকার নওধার ভাঙতির মোড়ে আবদুর রহমানের মালিকানাধীন আমেনা ট্রেডার্স নামের তুলার কারখানায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ৮৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি