অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নতুন চান্দগাঁও থানার সামনে দুটি বাস কাউন্টার, একটি রেস্তোরাঁ ও একটি ফলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রোববার রাত তিনটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে চার লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। এতে শ্যামলী ও এস আলম পরিবহনের দুটি বাস কাউন্টার, গাউসিয়া নামে একটি রেস্তোরাঁ ও একটি ফলের দোকান পুড়ে যায়।