অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের দাড়িহাড়া গ্রামে গত রোববার রাতে অগ্নিকাণ্ডে দুটি পরিবারের ঘর ও মালামাল পুড়ে গেছে। এলাকার কয়েকজন জানান, ওই দিন ফেলা রাখা ছাই থেকে গ্রামের প্রভাস চন্দ্র রায়ের বাড়ির পাটখড়িতে আগুন ধরে যায়। এ সময় প্রভাস চন্দ্রের ছয়টি ও প্রতিবেশী নারায়ণচন্দ্র রায়ের দুটি টিনের ঘর ও ঘরে রাখা ধান-চাল, পাট, আসবাবসহ সর্বস্ব পুড়ে যায়। খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।