অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদরের রামনগর ইউনিয়নের বাহালীপাড়া টেপুটারী গ্রামে গত রোববার রাতে অগ্নিকাণ্ডে একটি পরিবারের সাতটি টিনের ঘর, আসবাব ও মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় একটি গরু, পাঁচটি ছাগলসহ হাঁস-মুরগি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাত ১২টার দিকে ওই গ্রামের জনকিশোর রায়ের বাড়ির বৈঠকখানা থেকে আগুনের সূত্রপাত হয়ে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে নীলফামারী জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।